বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নেছারাবাদ দরবারের মাহফিলে জামায়াত আমির ও পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির নেছারাবাদ দরবার শরিফের বার্ষিক ঈসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের শেষ দিনে চলছে জাতীয় প্রতিনিধি সম্মেলন। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই যোগ দিয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া নেছারাবাদ দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানের এই সম্মেলন চলবে বিকেল পর্যন্ত।

‎ঐক্য-সম্প্রীতির লক্ষ্যে মুজাদ্দেদে জামান হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদে এই প্রথমবারের মতো দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।

‎সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমির হজরত মাওলানা খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর)। উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিলে যোগ দেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ‎খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ‎গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ