বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

‘পুরুষ বাউলদের কুপ্রস্তাবে সাড়া দিলে মিলে নারী বাউলদের গানের সুযোগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহ সম্পর্কে ভয়াবহ মন্তব্যের জেরে এক মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে কয়েকজন বাউল কথিত তৌহিদি জনতার হাতে মারধরের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে যখন বাউল সম্প্রদায় আলোচনার তুঙ্গে তখন পুরুষ বাউলদের সম্পর্কে গুরুতর এক অভিযোগ তুললেন এক নারী বাউল শিল্পী। তিনি দাবি করেছেন, পুরুষ বাউলরা বিছানায় ডাকেন। সেই ডাকে সাড়া দিলে নারী বাউলরা গানের প্রোগ্রাম পান। না হলে তাদের কেউ ডাকে না। তবে তিনি সুনির্দিষ্ট কারও কথা উল্লেখ করেননি।

পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক এই অভিযোগটি করেছেন বাউল শিল্পী হাসিনা সরকার। তিনি এক ভিডিও বার্তায় এই দাবি করেন। তার সেই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম- আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাইখেন। তখন তারা বলেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে। যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি- ‘আসলে কী হবে?’ তখন তারা বলেন- ‘এইটা কি ভেঙে (খুলে) বলতে হবে’। আমি তখন বলেছি- ‘মাফও চাই, দোয়াও চাই। ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রোম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না।’

পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিতেন দাবি করে তিনি বলেন, তারা বেডে (বিছানা) নেয়, আর গান গাওয়ার সুযোগ দেয়। আমি বাউল শিল্পী হয়ে বলছি- এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমাকে যদি কেউ না ডাকে, বায়না না দেয়, আমার কেউ খোঁজখবর না নেয়, তাও আমার কিছু যায় আসে না। আমাকেও বাউলরা এরকম (কুপ্রস্তাব) প্রস্তাব দিয়েছেন, তারা বলেছেন- ‘আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব’।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ