শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

মসজিদে দ্বিতীয় জামাত করার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আমাদের কিছু ভাই অনেক সময়ই মসজিদে দ্বিতীয় জামাত করে থাকেন। হয়তো কখনো ইমাম সাহেবের সাথে নামাজ ধরতে পারেননি। অথবা অন্য কোনো কারণে জামাত ছুটে গেছে। এরপর কিছু মানুষ মিলে দ্বিতীয় জামাত আদায় করছেন। সাধারণত শহরের বড় বড় মসজিদগুলোতে এসব চিত্র দেখা যায়।

এক সময় বিষয়টি স্বাভাবিক থাকলেও বর্তমানে মহামারী রূপে দেখা দিয়েছে। প্রায় মসজিদে কিছু মুসুল্লি দেরী করে আসেন। তারপর নিজেরা কয়েকজন মিলে জামাতে নামাজ আদায় করেন। বিশেষত রাজধানীর বড় বড় মসজিদগুলোতে এমন হয়ে থাকে। যার উদাহরণ রয়েছে অসংখ্য। এটি আসলে কতটা সঠিক?

দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে জনৈক ব্যক্তি জানতে চেয়েছেন চলমান এ মাসআলাটি।

দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এর জবাবে বলা হয়, যদি এটি মহল্লার মসজিদ হয়, যাতে সব সময় নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা হয়ে থাকে। বা নামাজের জন্য সময় নির্দিষ্ট করা থাকে। এবং আজকেও নির্দিষ্ট সময়ে নামাজ আদায় হয়ে গিয়ে থাকে। তাহলে সেখানে দ্বিতীয় জামাত করা মাকরুহ। সুতরাং এমন মসজিদে প্রথম জামাত হওয়ার পর দ্বিতীয় জামাত না করা। যদি কারো একান্তই জামাত করতেই হয়, তাহলে মসজিদের বাইরে নামাজের জামাত করা। অন্যথায় একা একা নামাজ আদায় করা।

দেওবন্দের ওয়েবসাইটে প্রদত্ত ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/salah-prayer/57217

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ