রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

আজ হারামাইনে জুমার নামাজে ইমামতি করবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শুক্রবার (৩১ অক্টোবর) মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি।

ড. মাহের আল-মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন। ১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি কোরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

আর মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী তার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।

১৩৮০ হিজরিতে মক্কায় তার জন্ম। তিনি ১৪০৫ হিজরিতে আব্দুল বারি সুবাইতি কিং ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক করেন। তারপর তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটিতে ইসলামি শরিয়া অনুষদে ভর্তি হন; ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স করেন।

মাত্র ১৯ বছর বয়সে আব্দুল বারি আস-সুবাইতি কোরআন হিফজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারে তারাবির নামাজে ইমামতি করার দাওয়াত পান। মদিনায় চলে যাওয়ার আগে তিনি কিছুদিন মসজিদে হারামেও নামাজ পড়িয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ