বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাদরাসার জন্য বরাদ্দ দুম্বার গোশত নিয়ে গেল ছিনতাইকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জে তাড়াশে দুস্থদের মধ্যে দুম্বার মাংস বিতরণের সময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলা পরিষদ চত্বরের জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদরাসার শিক্ষক সুলতান মাহমুদ জানান, দুস্থদের মধ্যে দুম্বার মাংস বিতরণের সময় তিনি তাঁর মাদ্রাসার নামে বরাদ্দকৃত এক প্যাকেট মাংস গ্রহণ করেন। মাংসের প্যাকেটটি নিয়ে তিনি বিতরণের স্থান থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। পরে তার থেকে মাংসের প্যাকেটটি ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।

তিনি বলেন, এমন ঘটনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। মাদ্রাসার দুঃস্থ ও এতিমদের জন্য দেওয়া মাংস ছিনতাই হতে পারে তা তাঁর কল্পনার বাহিরে ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারাদেশেই দুঃস্থদের জন্য সৌদি আরব সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হচ্ছে। তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য ১৬৪ প্যাকেট মাংস পাঠানো হয়।

এ মাংস বিতরণের সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান প্রশিক্ষণ কাজে ঢাকায় ছিলেন। এজন্য পার্শ্ববর্তী উল্লাপাড়া ইউএনও আবু সালেহ মোহাম্মাদ হাসনাত ও তাড়াশ প্রকল্প কর্মকর্তা মো. আবু ছাঈদ মল্লিক মাংস বিতরণ করেন। এ সময় তাড়াশ থানা পুলিশের একটি দল সেখানে মোতায়েন ছিল।

উল্লাপাড়া ইউএনও আবু সালেহ মোহাম্মাদ হাসনাত বলেন, ঘটনাটি জানার পর পরই এ বিষয়ে ব্যবস্থা নিতে তাড়াশ থানার ওসিকে জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ