মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা, বিচার দাবি লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে বিজয়ী হবো ইনশাআল্লাহ: খেলাফত মজলিস প্রার্থী পায়ে হেঁটে হাফেজ দুই ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়ায় চরমোনাইতে বিধর্মীরা মায়ের কোলের মতো নিরাপদ: পীর সাহেব চরমোনাই বেফাকের খাস কমিটির বৈঠক, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি খেলাফত মজলিসের ৩৫ দফা নির্বাচনী ইশতেহারে যা রয়েছে ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালী-৪: সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার হাতপাখার প্রার্থীর চট্টগ্রাম-২ আসন: নির্বাচন করতে বাধা নেই বিএনপি প্রার্থীর

‘বঙ্গবন্ধুর মসজিদ নির্মাণ করুন, ভাস্কর্য-মূর্তি নির্মাণ ইসলামে হারাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির এবং দলের ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পৃথিবীতে আগমন হয়েছিল মূর্তি কে ধ্বংস করার জন্য। রাসুলুল্লাহ(সাঃ) কাবা ঘরের পাশে থাকা সব মূর্তি ধ্বংস বা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন।

স্মৃতি ধরে রাখতে ভাস্কর্য বা মূর্তি নির্মাণ করা ইসলামে হারাম। ভাস্কর্য এবং মূর্তি এক ও অভিন্ন, এর মাঝে কোন পার্থক্য নেই। মানুষ এটার পূজা করুক, আর না করুক ইসলামের দৃষ্টিতে কোন প্রাণীর ভাস্কর্য তৈরি করা হারাম।

আজ বুধবার বাদে যোহর ডেমরায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাব্বির আহমেদ, মোঃ হাসানুজ্জামান, মাওলানা সানাউল্লাহ ও মাওলানা বেলাল হোসাইন প্রমুখ।

মাওলানা হামিদী আরো বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখার জন্য মূর্তি নয়, স্থানে স্থানে মসজিদ নির্মাণ করুন। মসজিদ আল্লাহর ঘর। মানুষ সেখানে ইবাদত বন্দেগী জিকির তেলাওয়াত দোয়া করবেন। সৃষ্টিকর্তা মহান আল্লাহর ইবাদত করার কারণে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে, ছাওয়াব পাবে। আর ভাস্কর্যের নামে মূর্তি হলে বঙ্গবন্ধুর কবরে আজাব হবে। বঙ্গবন্ধুর প্রকৃত হিতাকাঙ্খীরা কখনো ভাস্কর্য- মূর্তিকে সমর্থন করতে পারে না। এদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতা কাফির-মুশরিকদের মূর্তি সংস্কৃতি বরদাশ্ত করবে না।

মাওলানা হামিদী আরো বলেন, মূর্তি সম্পর্কে মুফতী সৈয়দ ফয়জুল করীম এবং মাওলানা মামুনুল হক যা বলেছেন কোরআন হাদিস থেকে সঠিক বলেছেন। যারা মূর্তির পক্ষে বক্তব্য দিচ্ছে, আলেমদের অবমাননা ও কটাক্ষ করছে তাদেরকে প্রকাশ্যে তওবা করতে হবে। আল্লাহর- রাসূলের বিপক্ষে গিয়ে যারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, ইসলামকে মিটিয়ে দিতে আজ চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। নাস্তিক- মুরতাদ, কাদিয়ানীরা ধর্মপ্রাণ জনতার ঈমান-আকিদা নষ্ট করছে। ইসলাম বিরোধী সকল তৎপরতা বন্ধ করতে আমাদেরকে খোলাফায়ে রাশেদার অনুকরণে খেলাফত পদ্ধতি শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ