শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

সৌদি আরবের সামরিক স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ওই হামলা হয় বলে জানা যায়।

গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তি তৈরি সামাদ-৩ ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়।

তিনি বলেন, ইয়েমেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। জেনারেল সারিয়ি বলেন, “ইয়েমেনি ড্রোনগুলো আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।”

জেনারেল সারিয়ি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তাদের মিত্ররা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি ভূখণ্ডে এ ধরনের পাল্টা হামলা চালাবে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর একই বিমানবন্দরের স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের সামরিক বাহিনী সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ