বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কওমি মাদরাসাকে হেফাজতের সাথে গুলিয়ে ফেলছেন কেনো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কওমি শিক্ষার্থীরা যাতে দ্বীন শিক্ষার পাশাপাশি নিজেদের পায়ে দাঁড়াতে পারে সে কারণেই তাদের স্নাতকোত্তর সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী থানার নবনির্মিত ভবন উদ্বোধনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের লাখ লাখ ছাত্র তারা কওমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করছে। তারা যেন দ্বীনের কাজের সঙ্গে সঙ্গে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সে জন্যই কওমি মাদ্রাসাগুলোর স্বীকৃতির প্রয়োজন ছিল। তাই সেই স্বীকৃতি দেওয়া হয়েছে।’

কওমি শিক্ষা আছে বলেই আমরা এখনও খাঁটি মুসলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

মুসলমানকে জঙ্গি প্রমাণের চেষ্টা করছে একটি অপশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘হেফাজতের সঙ্গে কওমি মাদ্রাসার মিলটা কোথায়, আমি সেটা বুঝছি না। আপনারা দুটো এক সঙ্গে লাগাচ্ছেন কেন? কওমি মাদ্রাসা এক জিনিস, আর স্বীকৃতি দেওয়া এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরোনো ইস্যু ছিল। প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছিলেন কয়েক বছর আগে। তাঁরা (কওমি মাদ্রাসার শিক্ষকরা) এতদিন আসতে পারেননি, এখন এসেছেন বলেই প্রধানমন্ত্রী তাঁদের স্বীকৃতি দিয়েছেন।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীর নবনির্মিত মডেল থানা ভবনের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুর-৩ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য প্রকৌশলী এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, শেরপুর  জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি প্রমুখ।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ