বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, সুস্থ ৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ জন। আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন আরও চারজন।

আজ সোমবার দুপুর ১২টার পর সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর এর হটলাইনে কল এসেছে ৪ হাজার ৭২৫টি। এর মধ্যে কোভিড -১৯ সংক্রান্ত ছিল ৩ হাজার ৯৯৭টি‌। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩ জনের। এদের মধ্যে নতুন করে একজন আক্রান্ত হয়েছেন। তিনি নারী। বয়স ২০ বছর।

তিনি বলেন, গত দু’দিন দেশে কেউ আক্রান্ত না হওয়ায় অনেকে মনে করেছেন বাংলাদেশ ঝুঁকিমুক্ত। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের প্রতিরোধ চালু রাখতে হবে। সাধারণ জনগণের প্রতি আবেদন আপনারা ঘরে থাকুন, আপনারা বের হবেন না। ঘরে থাকাটা অত্যন্ত জরুরি। সরকার যেসব নির্দেশনা দিয়েছে সে আপনাদের ভালোর জন্য দিয়েছে। নিতান্ত বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

এর আগে মুহা. হাবিবুর রহমান বলেন, দেশে ৫৫ হাজার মানুষ এখন কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন মুক্ত করা হয়েছে ২৯ হাজার। বাকিরা এখনও আছেন। ঢাকা শহরে ৮টি সরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত।

এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। গত দু’দিন দেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ