শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাবরি মসজিদের জন্য বিরল ভালোবাসা, মাথায় করে ইট নিয়ে এলো জনতা চট্টগ্রামের মারকাযুল হিদায়া মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত বেগম জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড: ডা. জাহিদ ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান পোস্টাল ভোটিংয়ে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুসলিমদের ঢল বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন নওগাঁ–২ আসনের সাবেক এমপি ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান সিলেট-৩ আসনে চমক, রিকশা প্রতীকের প্রার্থী হলেন মুসলেহ উদ্দীন রাজু ত্রয়োদশ নির্বাচনেও ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা

নতুন ফোন কেনার পর কত ঘণ্টা চার্জ দিতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমাদের প্রায় সবার মাঝে একটি ধারনা প্রচলিত আছে, নতুন ফোন প্রথমবার ৮-১০ ঘণ্টা চার্জ দিতে হয়। ফলে একটি নতুন মোবাইল ফোন ক্রয়ের পর আমরা সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা চার্জ দিয়ে থাকি।

এই পদ্ধতি নিকেল ব্যাটারির যুগে কিছুটা কার্যকর ছিলো। তবে বর্তমানে এর সঠিক কোন ভিত্তি নেই। সময় পাল্টেছে তবে সেই আগের নিয়মগুলো এখনও প্রচলিত রয়ে গেছে।

বর্তমানে মোবাইল ফোনগুলোতে সাধারনত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে যা প্রথমবার ব্যবহারের বেলায় ৮-১০ ঘণ্টা চার্জ দেয়ার প্রয়োজন নেই।

বর্তমানে বেশিরভাগ মোবাইল উৎপাদনকারি প্রতিষ্ঠানই মোবাইল তৈরি করে বাজারে ছাড়ার সময় ৫০% থেকে ৬০% এর মত চার্জ দিয়ে বাজারে ছাড়ে। তাই যেহেতু একটি নতুন মোবাইলে ইতিমধ্যে ৫০%-৬০% চার্জ রয়েছে সেহেতু এটিকে কিনে এনে আবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই।

নতুন ফোন কিনে এনে কিছু সময় ব্যবহার করুন। এরপর ফোনের চার্জ যখন ২০% এর কাছাকাছি চলে আসবে তখন চার্জে লাগিয়ে একটানা সম্পূর্ণ চার্জ করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ