জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামানের শিশুপুত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসায় ছয় মাস বয়সী এই শিশু মারা যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।
শনিবার (২১ জুন) দুপুরে ওমর মুহাম্মদ তাযিম নামের এই শিশুর মৃত্যু হয়। শিশুটি গত কয়েক দিন যাবত হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল। জানা গেছে, আজ বাদ মাগরিব নরসিংদীর গাবতলী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শিল্পী বদরুজ্জামান এবার হজ পালন করেন। তিনি হজের সফরে সৌদি আরবে ছিলেন। চার দিন আগে তিনি সৌদি আরবে অবস্থানকালে ফেসবুকে লেখেন- ‘আমার শিশু সন্তান ভুল চিকিৎসার কারণে ল্যাবএইড হসপিটালে লাইফ সাপোর্টে আছে। অসহায়ভাবে সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমিন।’