সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

গাজায় আরও ৭২ ফিলিস্তিনির মৃত্যু একদিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি। শুক্রবার (২৭ জুন) দিনের বিভিন্ন সময়ে চালানো হামলায় আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৩১ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পরই গাজায় অভিযান শুরু করে ইসরাইল।

দীর্ঘ ১৫ মাসের টানা হামলার পর চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে তা টিকেনি। গত ১৮ মার্চ থেকে ইসরাইল ফের বড় পরিসরে অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় আরও ৬ হাজার ৮ জন নিহত এবং ২০ হাজার ৫৯১ জন আহত হয়েছেন।

এদিকে, হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করছে ইসরাইলি বাহিনী। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ