শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তেলআবিব-তেহরানের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। স্থানীয় সময় শনিবার রাতে ট্রাম্প ঘোষণা দেন, তার দেশ ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে ‘সফল হামলা’ সম্পন্ন করেছে।

এই হামলার প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বুধবার (১৮ জুন) টেলিভিশনে দেওয়া একটি পুরোনো বক্তব্য আবারও শেয়ার করা হয়। সেখানে খামেনেয়ি বলেন,

“যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ায়, তাহলে তারা যে ক্ষতির মুখে পড়বে, তা ইরানের ক্ষতির চেয়েও বহুগুণ বেশি হবে।”

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোম প্রদেশের একজন কর্মকর্তা জানান, ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র মোরতেজা হেইদারি বলেন,

“কয়েক ঘণ্টা আগে শত্রুপক্ষের টার্গেট শনাক্ত করে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। এর পরপরই ফোরদোর একটি অংশে হামলা হয়।”

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা-র প্রতিবেদনে বলা হয়, ইসফাহানের গভর্নরের সহকারী আকবর সালেহি নিশ্চিত করেছেন যে,“ইসফাহান ও নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

“যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, সেগুলোর ভেতরে এমন কোনো উপাদান নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।”

এর থেকে ধারণা করা হচ্ছে, হামলার আগেই ইরানি কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকি এড়াতে পারমাণবিক উপকরণ সরিয়ে নিয়েছিল। সূত্র: আল-জাজিরা, তাসনিম, ইরনা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ