ফিলিস্তিনে ইসরায়েলি হামলাসহ অব্যাহত গণহত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদী কর্মসূচিতে বলা হয়, ফিলিস্তিনে আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান ও মানবাধিকার লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।
আজ শুক্রবার ২৭ জুন পবিত্র জুমার নামাজ শেষে মুরাদনগর বড় মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদর্শন করে।পরে মুরাদনগর ইসলামী চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদী কর্মসূচির আয়োজক ছিল বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখা'র। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধ