রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আজ ফেনী যাচ্ছেন পীর সাহেব চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আজ বুধবার (২০ আগস্ট) ফেনী যাচ্ছেন। 

বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনীর সেক্রেটারি একরামুল হক ভূঞা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। জুলাই আন্দোলনে আমাদের নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার আদায়ে অবিরাম সংগ্রাম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ গণসমাবেশের আয়োজন করেছে। ইসলামী আন্দোলনের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঞার সভাপতিত্বে সমাবেশে ইসলামি চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ