সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

টাকা ছেপে নয়, দেশ গড়তে লাগবে বিনিয়োগ: আমীর খসরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে টেকসই করা সম্ভব নয়, ঋণনির্ভরতা ও টাকা ছাপানোর বদলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫-এর এক সেশনে তিনি বলেন, “পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুঁজিবাজার ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্ভব নয়।”

বিএনপির এই নেতা আরও বলেন, বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং, প্রযুক্তিগত সহায়তা ও বিশ্ববাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। “বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান।”

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ। তিনি জানান, কৃষি খাত নতুন বিনিয়োগের জন্য বড় সুযোগ তৈরি করেছে এবং তৈরি পোশাক শিল্প দ্রুত ১০০ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, “গণ-অভ্যুত্থানের পরও জিডিপিতে বড় প্রভাব পড়েনি, বরং মূল্যস্ফীতি কমেছে। পুঁজিবাজারও ঘুরে দাঁড়িয়েছে।” তিনি বিনিয়োগকারীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকলেও নতুন আইপিও না আসায় তারল্যে ঘাটতি রয়েছে। তিনি টেকসই উন্নয়ন ও ব্লুচিপ কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি ও নীতিনির্ধারকরা অংশ নেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ