সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মাইলস্টোন ট্রাজেডি: নিহত মাসুমা’র ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার, 
ভোলা প্রতিনিধি: 

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত মাসুমা বেগমের (৩৬) ছেলে আবদুল্লাহ’র পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার শুক্রাভাঙ্গা মহল্লায় নিহত মাসুমা বেগমের বাসায় গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় তারা তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং স্কুলপড়ুয়া সন্তান আবদুল্লাহর লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দেন। 

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় দগ্ধ হন প্রতিষ্ঠানটির আয়া মাসুমা বেগম। পরে তাকে ঢাকা মেডিকেলে এবং সেখান থেকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ পাঁচ দিন প্রচণ্ড অসুস্থতার পর গত ২৬ জুলাই সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পরদিন ২৭ জুলাই রোববার সকালে তার নিজ বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুন্দি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ