মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বিএনপি কোনো দক্ষিণপন্থি বা উত্তরপন্থি দল নয়: সালাহউদ্দিন আহমদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কোনো দক্ষিণপন্থি বা উত্তরপন্থি দল নয়, বরং এটি বাংলাদেশপন্থি বা মধ্যপন্থি দল। জাতীয় স্বার্থে দেশের সব রাজনৈতিক দল যেন একত্রিত হতে পারে এমন পরিবেশ সৃষ্টি করাই বিএনপির প্রধান কাজ।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল। আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক টেবিলে বসতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য সব রাজনৈতিক ধারা ও পন্থার সঙ্গে আলোচনা অব্যাহত আছে।”

সরকারের প্রতি প্রত্যাশা বেশি থাকলেও নানা বাধাবিপত্তি উপেক্ষা করে সরকারের অর্জিত পদক্ষেপকে ইতিবাচক উল্লেখ করেন সালাহউদ্দিন, তবে যোগ করেন, “জাতির আশা ছিল এর চেয়েও অনেক বেশি।” সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতাকেও তিনি সমালোচনা করেন।

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিকে গত এক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জাতি এই পদক্ষেপের জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে, যা বিএনপি সন্তোষজনক মনে করে। ভবিষ্যতে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার ভিশনই বিএনপির ভিত্তি হবে।”

তিনি আরও বলেন, “জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগণের প্রত্যাশা ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্বয়ংক্রিয়ভাবেই গৌণ হয়ে যাবে।”

বিএনপির জোট প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, “তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে, তবে এখনো জোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ