সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মানুষের নিরাপত্তা দিতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে: আমীরে খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সবাই ঐক্যবদ্ধ হ‌য়ে গণমানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে ইসলামী হুকুমত কা‌য়েম ক‌রার প্রচেষ্টার কথা ব‌লে‌ছেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী।

শ‌নিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্ত‌ব্যে এ কথা ব‌লেন তিনি।

মাওলানা আবু জাফর কাসেমী বলেন, আমরা বাংলাদেশে অনেকের শাসন দে‌খে‌ছি, শোষণ দে‌খে‌ছি, সোনার বাংলার শাসন দে‌খে‌ছি, সবুজ বাংলার শাসন দে‌খে‌ছি, জয় বাংলার শাসন দে‌খে‌ছি। কিন্তু কো‌নো শাসন এ দে‌শের মানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে পা‌রে‌নি।

তি‌নি আরও ব‌লেন, আজ‌কে আমা‌দের সময় এসেছে, সবাই ঐক‌্যবদ্ধ হ‌য়ে গণমানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে ইসলামী হুকুমত কা‌য়েম ক‌রার প্রচেষ্টা চালা‌তে হ‌বে।

আবু জাফর কাসেমী বলেন, আমি আজ‌ সব রাজ‌নৈ‌তিক দ‌লের প্রতি আহ্বান জানাব, আমরা পেছ‌নের সব মত‌ভেদ ভু‌লে এ দে‌শের মানু‌ষের জানমা‌লের নিরাপত্তার জন‌্য ম‌দিনার সনদ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কা‌য়েম করার জন‌্য মা‌ঠে ঝাঁপিয়ে পড়ব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ