সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

বরিশালের দুটি আসনে লড়বেন মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী সংসদ নির্বাচনের জন্য বরিশালের ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে দুটি আসনে লড়বেন দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম।  

রোববার (১৩ জুলাই) রাতে দলটির বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ মুহা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে (শায়েখে চরমোনাই) বরিশাল-৫ (সদর) ও বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ নম্বর আসনে এবং দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরকে বরিশাল-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া বরিশাল-১ আসনে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, বরিশাল-২ আসনে সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নেসার উদ্দীন এবং বরিশাল-৩ আসনে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

দলীয় মনোনয়ন চুড়ান্ত করতে দলটি গত কয়েক মাস যাবৎ বরিশালের সবগুলো উপজেলা সদরে দলীয় প্রতিনিধি সভা করেছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, সভা-সমাবেশে দলের মাঠকর্মীদের মনোভাব মূল্যায়ন করেই বরিশালের ৬টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।

বরিশাল-৫ (সদর) আসনটিতে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের মনোনয়ন আগে থেকেই নিশ্চিত ছিল। তিনি এই আসনে আগেও প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ