বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিমান দুর্ঘটনায় হেফাজত আমির-মহাসচিবের শোক ও সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। 

তারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। 

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতের আমির ও মহাসচিব বলেন, এ শোকাবহ মুহূর্তে নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গ, আহতদের স্বজন ও গোটা জাতির প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

তারা আরও বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও আল্লাহ তাআলার কুদরতের সামনে মানুষের অসহায়ত্ব। আমরা দেশের সব মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানাচ্ছি—যাতে আল্লাহ তাআলা নিহতদের জান্নাতবাসী এবং আহতদের দ্রুত সুস্থ করে তুলেন।

আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন এবং সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ