সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ও নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে এনসিপি কর্মসূচীতে ও নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গণমাধ্যমে প্রেরীত তাৎক্ষণিক এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গোপালগঞ্জে আজকের হামলায় জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, এনসিপির পূর্বঘোষিত পদযাত্রার এই কর্মসূচিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন প্রকার উদাসীনতা আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। দেশের মানুষ ফ্যাসিবাদ ও তার দোসরদের এমন আস্ফালন দেখতে মোটেই প্রস্তুত নয়।

যে কোন মূল্যে জাতীয় ঐক্য অটুট রাখার প্রতি গুরুত্বারোপ করে জমিয়ত মহাসচিব বলেন, আজকের ঘটনাকে হালকা করে দেখা হলে ভবিষ্যতে পরাজিত শক্তি পুনর্বাসিত হতে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ