শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সচিবালয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়া নিয়ে যা বললেন ফায়ারের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ের মূল ভবনে আকস্মিক আগুন লাগা নিয়ে নানাজন প্রশ্ন তুলছেন। কিভাবে গুরুত্বপূর্ণ এমন জায়গায় হঠাৎ আগুন লেগেছে সে কারণও অজানা। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট দিয়ে সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তবে নিশ্চিত হওয়ার আগে এ নিয়ে তিনি কিছু বলতে রাজি নন।

যদিও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডিজি সংবাদ সম্মেলন জানিয়েছেন, মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

এরআগে, বুধবার রাতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের লোকজন। দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করেন কর্মীরা। কিন্তু ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়ায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে তাদের ২০ ইউনিট ব্যবহার হয়। যেখানে ২১১ ফায়ারকর্মী কাজ করেছে।

 

মহাপরিচালক জানান, জায়গা সংকটের কারণে ১০ ইউনিট সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা কক্ষে কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছে।

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ছয় তলা ও সাত তলা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

ডিজি জানান, আগুনের উৎস এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তারপরও আমরা নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছুই বলতে চাই না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ