নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান জানিয়েছেন, ‘নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া জানুয়ারির শুরুতেই ভোটগ্রহণ করা হবে।’
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা ছাড়া অন্যান্য কেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলেও তিনি জানান।
শ্রীপুর উপজেলা সম্মেলন কক্ষে কার্ড বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৩০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মার্ট কার্ড দেয়া হয়। একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফতেহ মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান