শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের পিটুনিতে এক ২০ বছর বয়সি মার্কিন যুবক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শুক্রবার (১১ জুলাই) রামাল্লার উত্তরে সিনজিল শহরে বসতি স্থাপনকারীরা সাইফোল্লাহ মুসাল্লেত নামের ওই যুবককে আক্রমণ করে হত্যা করে।

ফ্লোরিডার টাম্পার মুসালেটে থাকা আত্মীয়-স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তাকে ইসরাইলের বসতি স্থাপনকারীরা পিটিয়ে হত্যা করেছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ‘পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর আমরা জানি। ’ তবে  ‘পরিবার এবং প্রিয়জনদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে’ তিনি এ বিষয়ে আরও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

সাইফ আল-দিন মুসালেট যিনি মুসালেট নামে অধিক পরিচিত, তার চাচাতো ভাই ফাতেমাহ মুহাম্মদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, তিনি (মুসালেট) ফ্লোরিডা থেকে ফিলিস্তিনি পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 

এছাড়া মুসালেটকে আক্রমনের সময় মোহাম্মদ শালাবি নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

অধিকার কর্মীরা প্রায়শই জানিয়ে আসছে যে, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পাড়া এবং শহরগুলোতে লুটপাট করছে।  কখনো কখনো বাড়িঘর এবং যানবাহন পুড়িয়ে দিচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ