সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বিএনপি: গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। কিন্তু বিএনপির পেছনে বিভিন্ন রাজনৈতিক দল যে একত্রিত হয়েছে, তা দেখে মনে হচ্ছে বিএনপিই ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং “ড. ইউনূস যদি সুষ্ঠু নির্বাচন করেন, তাহলে কেউ বাধা দিতে পারবে না, কারণ জনগণ রুখে দেবে।”

তিনি আরও বলেন, “আপনারা একটি ঐক্যজোট গড়ে ৩০০ আসনে ৩০০ প্রার্থী দিন। বিএনপি এককভাবে ৩০০ প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কি না!”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ