সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

প্রশাসনিক ব্যর্থতায় আইনশৃঙ্খলার চরম অবনতি : যুবদল সভাপতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (১২ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সম্প্রতি রাজধানীর চকবাজার থানাধীন এলাকায় প্রকাশ্যে পাথর মেরে এক ব্যবসায়ী এবং যুবদল কর্মী মইনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন বর্বরতায় সমগ্র জাতি স্তম্ভিত। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মুন্না অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের যেসব কর্মীর নাম উঠে এসেছে, তাদেরকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি।”

তবে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজে যাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণিত, তাদেরকেই মামলার প্রধান আসামি করা হয়নি। পুলিশ কৌশলে মূল খুনিদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদের আসামি করেছে—যা অত্যন্ত রহস্যজনক।”

তিনি আরও বলেন, “৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও মূল ঘাতকরা এখনো গ্রেপ্তার হয়নি। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং প্রশ্ন তোলে—এখানে কোনো প্রকার দুরভিসন্ধি বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ আছে কি না।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ