রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

জাতিসংঘের অফিস স্থাপনের সিদ্ধান্ত প্রতিহতের ঘোষণা হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমেদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।

মামুনুল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা ও ইতিহাস আমরা জানি। তাদের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। তাই বাংলাদেশে তাদের ডেকে আনা  আত্মঘাতী সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত দেশের জনগণ মেনে নেবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ইসলামপন্থিরা এখন পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা করছে। তাই আপনারা হাজার হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় দেশে গুম-খুন ও ধর্ষণের মতো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পাশে পাইনি। বাংলাদেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

এছাড়া মামুনুল হক সরকারের উপদেষ্টা শারমীন মুরশিদকে ইসলামবিরোধী ও সমকামীদের এজেন্ট হিসেবে আখ্যায়িত করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা তিন দিনের মেহমান। নির্বাচন ও সংস্কার করে বিদায় নিন। খুনিদের বিচার করেন। এর বাইরে কিছু করতে যাবেন না। নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

হেফাজতের নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফী বলেন, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি। অথচ তারা সুযোগের অপব্যবহার করছে। বিশ টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দিয়েছে। দেশে মানবাধিকার কার্যালয় করার ম্যান্ডেট এ সরকারকে দেওয়া হয়নি। পাশাপাশি তিনি প্রয়োজনে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং ঢাকা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ