সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হজ শেষে দেশে ফিরলেন ৮৭,১০০ হাজি, মৃত্যু ৪৫ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন হাজি। আর হজ কার্যক্রমে অংশ নিতে গিয়ে আগে ও পরে মিলিয়ে ৪৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এসব তথ্য জানা গেছে।

পোর্টাল সূত্রে জানা যায়, পবিত্র হজ পালনের আগে ও পরে মিলিয়ে এখন পর্যন্ত ৪৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় তিনজন ও আরাফায় একজন।

সর্বশেষ গত ৫ জুলাই মারা যান রংপুরের মিঠাপুকুরের আবুল কালাম আজাদ (৬৫) ও ভোলার লালমোহনের রুহুল আমিন (৬২)। মারা যাওয়া ৪৫ জনের মধ্যে কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, আবার কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

এদিকে পবিত্র হজ পালন শেষে ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ২৬৭ জন হাজিকে।এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৯ হাজার ৬৮ জন হাজি।

এ পর্যন্ত ২২১টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১২ ও সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ৩৪টি ফ্লাইট।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ