সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

মাদ্রাসা নিয়ে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার বক্তব্য আপত্তিকর: বাহাউদ্দীন যাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, মাদ্রাসা শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা সম্পর্কে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুর্শিদের বক্তব্যটি খুবই আপত্তিকর ও ধৃষ্টতাপূর্ণ। তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। 

আজ শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া একথা বলেন।

তিনি বিবৃতিতে বলেন, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থেকে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর বক্তব্য দিতে পারেন না। তার বক্তব্য এ কথাই প্রমাণ করে তিনি ধর্মশিক্ষা বিরোধী মানসিকতা লালন করেন। তার সম্পর্কে যতটুকু জানা যায় তিনি সেক্যুলারিজমে বিশ্বাসী। 

তিনি আরো বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে এক সাগর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারের কোনো উপদেষ্টা সেক্যুলার আদর্শের হবেন এবং ধর্মীয় শিক্ষা বিরোধী চেতনার অধিকারী হবেন, তা মেনে নেয়া যায় না। এ অভ্যুত্থান ছিল সেক্যুলার অপশক্তির বিরুদ্ধে এক গণ বিস্ফোরণ। 

তিনি উপদেষ্টা শারমিন মুর্শিদ কে অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করার এবং ন্যক্কারজনক বক্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারকেও এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। শারমিন মুর্শিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে এর দায় ভার সরকারকেই বহন করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ