মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

একটানা বসে পায়ে ব্যথা? স্বস্তি পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অফিসে দীর্ঘ সময় বসে কাজ করার ফলে অনেকেই পায়ে ব্যথা অনুভব করেন। এক ভঙ্গিতে অনেকক্ষণ বসে থাকলে পা ফুলে যাওয়া, টান ধরা, এমনকি হাঁটার সময়ও অস্বস্তি দেখা দেয়। রক্ত সঞ্চালন কমে যাওয়া ও পেশিতে পানি জমে যাওয়ার কারণেই এসব সমস্যা হয়। কখনও কোমর ও কাঁধেও ব্যথা দেখা দেয়।

অনেকে পায়ে মালিশ বা ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পেলেও স্থায়ী সমাধানের জন্য কিছু অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। যেমন—

সঠিক চেয়ারে বসুন

যদি চেয়ারে বসে পা ঝুলে থাকে কিংবা অতিরিক্ত চাপ পড়ে, তাহলে তা পরিবর্তন করুন। অতিরিক্ত শক্ত বা উচ্চ চেয়ারও পায়ের ব্যথার কারণ হতে পারে।

সঠিক ভঙ্গিতে বসুন

চেয়ারে বসার সময় মেরুদণ্ড সোজা রাখুন। কুঁজো হয়ে বা বাঁকা হয়ে বসলে পায়ে এবং অন্যান্য অঙ্গেও চাপ পড়ে।

বিরতি নিন

অফিসের ব্যস্ততার মাঝেও প্রতি ১৫-২০ মিনিট পর পর বিরতি নিন। কিছুক্ষণ হাঁটুন, প্রয়োজনে বাইরে গিয়ে খোলা হাওয়ায় সময় কাটান। এতে পেশি সচল থাকবে এবং মনও সতেজ থাকবে।

এ অভ্যাসগুলো মেনে চললে একটানা বসে কাজ করার ফলে সৃষ্ট পায়ের ব্যথা অনেকটাই কমে যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ