মক্কার পবিত্র মসজিদুল হারামে শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। নামাজ, তাওয়াফসহ অন্যান্য কার্যক্রম স্বাচ্ছন্দ্যে পালন নিশ্চিত করতে তাদের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী মুসল্লিদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে পবিত্র মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ বিভাগ।
নামাজের নির্ধারিত স্থান : পবিত্র মসজিদুল হারামে প্রতিবন্ধী মুসল্লিদের জন্য নির্ধারিত স্থান রয়েছে। এসব স্থান মসজিদে প্রবেশের দরজার পাশেই রয়েছে। যেন তাঁরা সহজেই নির্ধারিত স্থানে পৌঁছতে পারেন।
এখানে জমজম পানি, ব্রেইল পদ্ধতিতে লেখা পবিত্র কোরআনের কপি, অন্ধের লাঠি, তায়াম্মুমের উপকরণ, ইশারা ভাষার সহযোগী, বিভিন্ন ভাষার অনুবাদকসহ মুসল্লিদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা রয়েছে। প্রতি নামাজের আগে ও পরে এসব স্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়।
বিশেষ যান চলাচলের পথ : পবিত্র মসজিদুল হা