সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আলেম মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকালে জাতীয় লেখক পরিষদের শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আলেম মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জাতীয় লেখক পরিষদ।

আজ (১৯  জানুয়ারি-২০২৪) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন জাতীয় লেখক পরিষদের সভাপতি ড. শহীদুল ইসলাম ফারুকী ও সেক্রেটারি আবদুল গাফফার।

যৌথ শোকবার্তায় তারা বলেন, মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ছিলেন একজন কর্মমুখর মানুষ। তিনি ছিলেন গণভবন ও সচিবালয় মসজিদের ভূতপূর্ব ইমাম ও খতিব। বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক।

লেখালেখি অঙ্গনে তিনি ছিলেন তরুণ ও প্রবীণের প্রেরণা। অসংখ্য লেখক তৈরি করেছেন।

সর্বশেষ জাতীয় লেখক পরিষদের সম্মেলনে পরিষদের উপদেষ্টা হিসেবে থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বহুমাত্রিক পরিচয়ের এই কর্মবীর আজ মহান আল্লাহর দরবারে চলে গেছেন। কিন্তু আমাদের জন্য অনেক কর্ম রেখে গেছেন।

আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন ও তার পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করুন।

এইচএএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ