শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হজ এজেন্সিকে মানতে হবে সৌদির চার নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের পক্ষ থেকে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো মানতে হবে প্রতিটি এজেন্সিকে।

শনিবার (২৪ মে) এসব নির্দেশনাগুলো তুলে ধরে হজ এজেন্সি মালিকদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এ বছরের হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা ৩১ মে শেষ হবে। এজেন্সিগুলোর জন্য সৌদি সরকারের হজ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিপালন করতে হবে।

সৌদি সরকারের চার নির্দেশনা:

১. নুসুক মাসার ও ই-হজ সিস্টেমে হজযাত্রীদের সঠিক তথ্য প্রদান নিশ্চিত করতে হবে এবং পরিষেবা প্রদানকারীদের বিমানবন্দরে হজযাত্রীদের গ্রহণ করে এবং সঠিক আবাসস্থলে পৌঁছে দেওয়ার জন্য হজযাত্রীরা আসার আগে থেকে প্রস্তুত থাকতে হবে।

২. সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীদের নুসুক আইডি কার্ড পরিধান করতে হবে, এটি পবিত্র মসজিদ এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশের জন্য অপরিহার্য।

৩. হজযাত্রীদের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য হজযাত্রীদের প্রতিটি দলের সঙ্গে মক্কা এবং মদিনার রুট সম্পর্কে পরিচিত এমন গাইড রাখতে হবে।

৪. জিজ্ঞাসাবাদ, অভিযোগ এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরাসরি ১৯৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে। সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টাই এ সেবা চালু থাকবে।

এ অবস্থায় উল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের অনুরোধ জানিয়ে বলা হয়, বিষয়টি অতীব জরুরি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ