শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে প্রতিদিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। এমন প্রচণ্ড গরমে যানবাহনের এসি সিস্টেম কাজ না করায় অভিনব সমাধানের পথ খুঁজে নিয়েছেন সেখানকার ট্যাক্সিচালকরা।

ট্যাক্সির ছাদে স্ক্র্যাপ ব্যারেল, এক্সহস্ট পাইপ এবং স্টিকি টেপ দিয়ে বানানো হচ্ছে হাতে তৈরি এয়ার কুলার—যা এখন কান্দাহারে এক নতুন দৃশ্য। চালকরা জানাচ্ছেন, এই কুলার পুরো গাড়িতে ঠাণ্ডা বাতাস ছড়িয়ে দেয়, যা সাধারণ এসি’র চেয়ে কার্যকর।

এক চালক আব্দুল বারী বলেন, “এই কুলার পুরো গাড়ি ঠাণ্ডা রাখে, যেখানে এসি শুধু সামনের অংশ ঠাণ্ডা করে।” যদিও দিনে অন্তত দুইবার পানি ভরতে হয়, তবুও এটি কার্যকর বলে জানিয়েছেন তিনি।

আরেক চালক গুল মোহাম্মদ জানান, এসি মেরামতের উচ্চ ব্যয় এড়িয়ে তিনি একজন টেকনিশিয়ানের সহায়তায় মাত্র তিন হাজার আফগানি খরচে একটি কাস্টম কুলার তৈরি করেছেন।

যাত্রীরাও এই উদ্যোগের প্রশংসা করছেন। ১৯ বছর বয়সী যাত্রী নুরুল্লাহ বলেন, “গরমে কুলার না থাকলে গাড়িতে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে।”

আফগানিস্তান ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত বসন্ত পার করেছে। জাতিসংঘের রিপোর্ট বলছে, ভয়াবহ খরা কৃষিজ জীবন ধ্বংস করছে এবং জলবায়ু পরিবর্তন দেশটির মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে।

সূত্র: বিবিসি/এএফপি

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ