শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামবিরোধী নারী কমিশন নিয়ে আলোচনা করতে খতিবদের প্রতি হেফাজতের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশের সব খতিব ও মসজিদের ইমামদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় আগামীকাল শুক্রবার (২মে ২০২৫) জুমআর খুতবায় কুরআন-সুন্নাহবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনার আহ্বান জানানো হয়েছে।

হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের প্রস্তাবিত নারী বিষয়ক সংস্কার কমিশন ও নীতিমালা ইসলামি শরিয়াহ এবং কুরআনের বিধান পরিপন্থী। এ বিষয়ে দেশের জনগণকে সচেতন করতে প্রতিটি মসজিদে আলোচনা করা দরকার।

এছাড়াও আগামী শনিবার (৩ মে) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশে দেশবাসীকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।