রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে সীরাতকেন্দ্রের ধারাবাহিক আয়োজন ময়মনসিংহ ইসলামি বইমেলা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ সদর ধোপাখলায় সীরাতকেন্দ্রের উদ্যোগে ইসলামি বইমেলা বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ।

ইসলামি বইমেলা বরাবরের মতো ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবার বইমেলায় অংশগ্রহণ করবে দেশের অভিজাত ও শীর্ষ ৬০টি প্রকাশনা সংস্থা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান মাওলানা মুহিব্বুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নেক্সস হাসপাতালের পরিচালক জনাব বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ ও অন্যান্য আলেমরা।

জানা যায়, প্রতিবারের মতো এবারও ইসলামি বইমেলা অনুষ্ঠিত হবে ১০ দিন। নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে মহিলা পাঠকদের জন্য।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ