বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সফল জীবনের জন্য ৫টি গুরুত্বপূর্ণ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসন

সফলতা শুধু টাকা, গাড়ি বা খ্যাতির নাম নয়। আসল সফলতা হলো — এমন জীবন যেটা আল্লাহর পছন্দ, মানুষ যেখানে শান্তি পায়, আর মৃত্যুর পরও যার পরিণতি ভালো হয়। এই সফলতা অর্জন সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়।

আজকে জানবো এমন ৫টি আমল যা প্রতিদিনের জীবনে নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার জীবন হবে বরকতময়, সফলতা হবে আপনার সাথী — দুনিয়া ও আখিরাতে!"

১. সালাত কায়েম রাখা (নিয়মিত নামাজ আদায়)
 “নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবূত: ৪৫)
 সফলতার মূল চাবিকাঠি হচ্ছে নামাজ। সময়মতো, খুশু ও খুজু নিয়ে নামাজ আদায় করুন।
২. ইসতিগফার ও তওবার অভ্যাস
“তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর; তিনি তোমাদের প্রতি আকাশ থেকে অনবরত বৃষ্টি বর্ষণ করবেন।” (সূরা নূহ: ১০-১১)
 জীবনের সমস্যা, টেনশন আর রিজিকের সংকট দূর হয় ইসতিগফারের মাধ্যমে।

৩. সকালে ও রাতে নিয়মিত জিকির করা
রাসূল (সা.) বলতেন: “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহানাল্লাহ ও বিহামদিহ’ পাঠ করে, তার গুনাহগুলো ক্ষমা করা হয়।” এই আমল আত্মাকে শুদ্ধ করে এবং মানসিক প্রশান্তি দেয়।

৪. কুরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা
 “নিশ্চয়ই এই কুরআন এমন পথপ্রদর্শক, যা সর্বাধিক সঠিক পথে পরিচালিত করে।” (সূরা ইসরা: ৯)
 প্রতিদিন অন্তত ৫-১০ আয়াত পড়া ও তার অর্থ অনুধাবন করা চেষ্টা করুন।

 ৫. হালাল উপার্জন ও আমানতদারী জীবন
 “হালাল রিজিক উপার্জন করা ফরজ ইবাদতের পর।” (হাদীস)
 হালাল ইনকাম বরকত আনবে, আর সততা আখিরাতে সফলতার পথে নিয়ে যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ