হজ মুমিনের জন্য আল্লাহ-তায়ালা কর্তৃক নির্ধারিত এক প্রেমময় ইবাদত। হজের মৌসুমে আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জনের তাড়নায় পবিত্র কাবাশরিফের পানে ছুটে আসেন। এ সময় প্রত্যেক হজযাত্রীকে কিছু আবশ্যকীয় প্রস্তুতি গ্রহণ করতে হয়।
বিশুদ্ধ নিয়তের সঙ্গে আল্লাহ-তায়ালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুমিনদের মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা ময়দান প্রভৃতি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিন নির্দিষ্ট পদ্ধতিতে কতিপয় নির্দিষ্ট আমলের সমষ্টিকে হজ বলা হয়। জীবনে এক বারই এটা পালন করা ফরজ। এরপর যতবার পালন করা হবে, তা নফল। আল্লাহ-তায়ালা বলেন, 'আর আল্লাহর জন্য মানুষের ওপর সেই ঘরের (বায়তুল্লাহ) হজ পালন করা অত্যাবশ্যক, যে তথায় পৌঁছতে সক্ষম (সুরা আলে ইমরান: ৯৭)।'
হজের জন্য প্রাথমিক প্রস্তুতি:
যিনি হজে গমন করবেন বলে ইচ্ছে করেছেন, তাকে অবশ্যই পাসপোর্ট, ভিসা কার্যক্রম, মেডিক্যাল চেকআপ, পুলিশ ভেরিফিকেশন প্রভৃতির মধ্য দিয়ে যেতে হবে। হজে যাওয়ার আগে পর্যাপ্ত শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হবে। কেননা হজের সময় ভিন্ন দেশের আবহাওয়া স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘসময় ধরে গরমে হাঁটার প্রয়োজন হতে পারে।
সফরের পাথেয় সংগ্রহ:
সফরের সব পাà¦