বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মহানবী হজরত মুহাম্মদ সা.কে কটূক্তির অভিযোগে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। এতে মহাখালী থেকে আসা-যাওয়ার সড়কটি বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের আগ থেকে সড়কটি বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসেছেন। তবে পরিস্থিতি এখনো শান্ত হয়নি।

জানা গেছে, কারখানার কেমিক্যাল বিভাগের বিধান বাবু নামে এক কর্মকর্তা মহানবী হজরত মুহাম্মদ সা.কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা বিক্ষুব্ধ হন। পরে তারা প্রধান সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।

শ্রমিকদের দাবি হচ্ছে, সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন।

বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর ইশতিয়াক জানান, কারখানাটির কর্তৃপক্ষ অভিযুক্তকে চাকরিচ্যুত করার আশ্বাস দিয়েছে। এছাড়া তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ