বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

১৪৪৬ হিজরির শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আজ। পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে কারা ইমামতি করবেন সেই ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

ঘোষণা অনুযায়ী, আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। 
ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন। ১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল’ তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ’। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি কুরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

আর আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। তার বাবা শায়খ সুলাইমান ইবনে আব্দুল্লাহও স্বনামখ্যাত একজন আলেম এবং রিয়াদের পাবলিক কোর্টের বিচারক ছিলেন।

ড. আল মুহান্না শৈশবেই পবিত্র কুরআন হিফজ করেছেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগ থেকে অনার্স করেন। ২০০৩ সালে মাস্টার্স করেন। ২০০৯ সালে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি শায়খ আব্দুল্লাহ বিন বাজ (রহ.) ও শায়খ আব্দুল্লাহ বিন আকিলের (রহ.) সরাসরি ছাত্র।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ