মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

অস্থিরতা ও পেরেশানিতে আল্লাহর সাহায্য লাভে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কোনো বিপদ বা সংকট আসার আগে মানুষ যদি সে বিপদ কিংবা সংকট সম্পর্কে সামান্যতম ইঙ্গিতও পায়, তাতেই মানুষের মাঝে অস্থিরতা ও পেরেশানি বেড়ে যায়। অনেক সময় এমনও হয় যে, বিপদ বা সংকট যতটা না মারাত্মক, মানুষ তার চেয়ে অনেক বেশি পেরেশানি ভোগ করে।

এ অস্থিরতা ও পেরেশানি যে শুধু বর্তমান সময়ে থাকে তা নয়; বরং ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরামের মাঝেও তা অনেক সময় পরিলক্ষিত হতো। যদিও মহান আল্লাহ তায়ালার ওপর তাদের ছিল অগাধ আস্থা এবং বিশ্বাস। আর ছিল প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্ত্বনা ও সদুপদেশ।

কঠিন বিপদ অস্থিরতা ও পেরেশানিতে আল্লাহর সাহায্য লাভে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি ছিল এমন-

اللَّهُمَّ اسْتُرْ عَوَرَاتِنَا ، وَآمِنْ رَوَعَاتِنَا

উচ্চারণ : আল্লাহুম্মাসতুর আওয়ারাতিনা ওয়া আমিন রাওয়াআতিনা।’ (মুসনাদে আহমদ)
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের সব দুর্বলতাকে ঢেকে দিন এবং আমাদের অস্থিরতাকে স্থির করে দিন।’

ইসলামের প্রথম বড় সমরাভিযান ‘আহযাব’ তথা খন্দকের যুদ্ধ। যে যুদ্ধে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার হেফাজতে আত্মরক্ষামূলক শত্রুদের বেরিকেড সৃষ্টিতে খাল খনন করেছিলেন।

সাহাবায়ে কেরাম সে সংকটময় সময়টিতে অতিরিক্ত পেরশান হয়ে আল্লাহর কাছে সাহায্য লাভে কী দোয়া পড়বেন তা জানতে চান-
‘হে আল্লাহর রাসুল! এ কঠিন সময়ে আমাদের জন্য কোনো দোয়া বা আমল আছে কি? তখন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি পড়ার কথা বলেন। সাহাবায়ে কেরাম উল্লেখিত দোয়াটি পড়েন এবং আল্লাহ তায়ালা ঝড়ো-বাতাসের মাধ্যমে মুসলিম বাহিনীকে শত্রুর মোকাবেলা থেকে হেফাজত করেন।

আল্লাহ তায়ালা আমাদেরকে অস্থিরতা ও পেরেশানি থেকে হেফাজত করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ