বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


মা-বাবার সেবা জিহাদের চেয়ে উত্তম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

অনেক আবেদ ব্যক্তি আছেন যারা সালাত-সিয়াম‌ ও জিকির -আসকারে বেশ অগ্রগামী; কিন্তু পারিবারিক, সামাজিক-রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনগ্রসর।

এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,
'তোমরা কি (এ কথা) মনে করে নিয়েছো, তোমাদের (এমনি এমনিই) ছেড়ে দেয়া হবে! অথচ (এখনো) আল্লাহ তায়ালা (ভালো করে) পরখ করে নেননি যে, তোমাদের মাঝে কারা (আল্লাহর পথে) জিহাদ করেছে, আর কারা আল্লাহ তায়ালা, তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, (বস্তুত) তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ তায়ালা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। (আত-তাওবাহ : ১৬)

আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে সংগ্রাম করতে গিয়ে অনেক সময় প্রতিকূল পরিবেশে দ্বীনের কাজ ব্যাহত হয়। বিশেষ করে দ্বীনবিরোধী শক্তি যখন প্রচণ্ড হয়ে যায়। এমনকি মাতৃভূমিতে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে।

তখন হিজরত করা ফরজ হয়ে যায়। আমরা কী অবস্থায় আছি সেই ভাবনা কি আমাদের আছে?

কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন-
'যারা নিজেদের ওপর জুলুম করে, তাদের প্রাণ হরণের সময় ফেরেশতারা বলে, তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছà