মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ জয়পুরহাটে আখখেত থেকে কঙ্কাল উদ্ধার বাংলায় সিরাত চর্চা: ২০২টি বইয়ের তালিকা মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের

পাগলামি থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন নবীজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সুস্থ মস্তিষ্কে কেউ কখনো পাগলামি বা মাতলামি করে না। যদি কোনো কারণে কারো মস্তিষ্ক বিকৃত হয়ে যায় বা পাগল হয়ে যায় তবে সে পাগলামি বা অস্বাভাবিক আচরণ করতে থাকে। হোক সে নিজ পরিবারের লোক কিংবা অন্য কেউ। পাগল হয়ে গেলে আপন-পর চেনা কঠিন হয়ে পড়ে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাগলামি তথা অস্বাভাবিক আচরণ থেকে মুক্ত থাকতে দোয়া পড়তেন। পাশাপাশি জটিল কঠিন রোগ মুক্তিতেও পড়তেন দোয়া। হাদিসে এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُنُونِ، وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الْأَسْقَامِ

উচ্চারন : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ঝুনুনি ওয়া ঝুজামি, ওয়াল বারাসি, ওয়া সাইয়িয়িল আসক্বামি।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে পাগলামি করা থেকে আশ্রয় প্রার্থনা করছি। কুষ্ঠ রোগ, শ্বেতরোগ এবং অতি মন্দ রোগের ব্যাধি থেকে মুক্তি চাই।’ (নাসাঈ)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে পাগলামি করা থেকে হেফাজত রাখতে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ