শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ইমামকে সেজদায় পেলে যেভাবে নামাজ পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

অনেক সময় ইমামের সঙ্গে শুরু থেকেই নামাজ পাওয়া যায় না। কোনো সময় রুকু, সেজদা অথবা বৈঠকে গিয়ে ইমামের সঙ্গে অংশগ্রহণ করেন মুসল্লিরা। কখনো জামাতের নামাজে সেজদারত অবস্থায় ইমামকে পেলে মুসল্লিদের অনেকে সন্দেহে থাকেন সিজদাতেই ইমামের সঙ্গে যু্ক্ত হবেন নাকি ইমাম সিজদা থেকে ওঠে দাঁড়ানো বা বসার অপেক্ষা করবেন।

মুসল্লিদের এমন সন্দেহ দূর করতে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলে থাকেন, কোনো মুসল্লিা ইমামকে সিজদায় পেলে তখনই ইমামের সঙ্গে সিজদায় অংশ গ্রহণ করে ফেলবে; ইমামের সিজদা থেকে ওঠার অপেক্ষা করবে না।

হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ

অর্থ: তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে (অর্থাৎ যে অবস্থায়ই ইমামকে পাবে, জামাতে অংশ গ্রহণ করে ফেলবে।) (জামে তিরমিজি, হাদিস, ৫৯১)

আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

وَإِذَا وَجَدْتُّمُ الْإِمَامَ قَائِمًا فَقُومُوا، أَوْ قَاعِدًا فَاقْعُدُوا، أَوْ رَاكِعًا فَارْكَعُوا، أَوْ سَاجِدًا فَاسْجُدُوا، أَوْ جَالِسًا فَاجْلِسُوا

অর্থ: যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে অংশ গ্রহণ করবে। বসা অবস্থায় পেলে বসাতেঅংশ গ্রহণ করবে। রুকুতে পেলে রুকুতে অংশ গ্রহণ করবে। আর সিজদায় পেলে সিজদায় অংশ গ্রহণ করবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস, ৩৩৭৩)

তবে সিজদায় ইমামের সঙ্গে অংশ গ্রহণ করলে ওই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না; বরং রাকাত পাওয়ার জন্য ইমামের সাথে রুকু পাওয়া শর্ত।
(আলমাবসূত, সারাখসী ১/৩৫; আলমুহীতুর রাযাবী ১/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১; ফাতহুল বারী ২/১৪০)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ