শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

নামাজে বয়স্কদের কাতারে শিশুদের দাঁড়ানোর বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

প্রশ্ন: মসজিদে নামাজের সময় দেখা যায় বয়স্কদের জামাতে কাতারের ফাঁকে ছোট ৮-১০ বছরের নাবালেগ বাচ্চারাও দাঁড়ায়। তাদের ওপর যেহেতু নামাজ ফরজ না, তাই অনেক মুরুব্বি তাদেরকে কাতার থেকে বের করে দেন।

এ জন্য আমি জানতে চাই, এভাবে বয়স্কদের কাতারের ফাঁকে বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কি না? যদি ক্ষতি হয় তবে বাচ্চারা কোথায় দাঁড়াবে? বিশেষ করে যখন বড় কোনো মাহফিলের জামাতে বাচ্চাদেরকে অভিভাবকের সঙ্গেই দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখনই বা কী করবে?
-হায়দার হোসেন চাঁদপুর

উত্তর : নামাজের জ্ঞান রাখে এমন নাবালেগ ছেলেকে বড়দের সঙ্গে দাঁড় করানো মাকরুহ নয়। এতে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে না; বরং কোনো কোনো ফকিহ ও মুফতি বলেছেন, ছোট বাচ্চারা বড়দের কাতারের পেছনে দাঁড়ালে যদি তাদের দুষ্টুমি করার আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে কিংবা বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করানোই শ্রেয়। তবে সাধারণ নিয়ম হলো, বাচ্চাদেরকে পেছনের কাতারে দাঁড় করানো ভালো।

উল্লেখ্য, নামাজের জ্ঞান নেই বা অন্যের নামাজে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে এমন নাবালেগ বাচ্চাকে মসজিদে না আনাই উচিত।
(আলবাহরুর রায়েক : ১/৩৫৩; বাদায়েউস সানায়ে : ১/৩৯২; তুহফাতুল মুহতাজ : ৩/১০৬-১০৭)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ