মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মসজিদে নববীতে আগতদের সেবা বাড়াতে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মসজিদে নববীতে আগত মুসল্লিদের সেবার মান বাড়াতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে চালু করা হয়েছে একটি অত্যাধুনিক ‘স্মার্ট ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর কমান্ড অ্যান্ড কন্ট্রোল’।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এবং পবিত্র দুই মসজিদের জেনারেল অথরিটির চেয়ারম্যান, ড. তৌফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন।

৩১৫ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই সেন্টারে স্থাপন করা হয়েছে ২২টি বিশাল ওয়াল-মাউন্টেড ডিসপ্লে স্ক্রিন এবং উন্নত অপারেশনাল প্ল্যাটফর্ম।

 এটি একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে, যেখানে ইন্টার্যাক্টিভ ড্যাশবোর্ডের মাধ্যমে মসজিদের সকল সম্পদ, সেবার মান এবং দর্শনার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে (Real-time data) পর্যবেক্ষণ করা যাবে।

দক্ষ কর্মীদের তত্ত্বাবধানে ৪টি শিফটে এই সেন্টারটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে। সেন্টারে স্মার্ট নোটিফিকেশন প্ল্যাটফর্ম, কমপ্লায়েন্স মনিটরিং টুলস এবং পারফরম্যান্স অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

বিশেষ করে রমজান এবং হজের সময় যখন মদিনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে, তখন ভিড় সামলানো এবং সেবার মান ঠিক রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এই নতুন সেন্টারের মাধ্যমে এখন যেকোনো সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং অপারেশনাল কার্যক্রমে গতি আসবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ