বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


এআই ব্যবহৃত কোরআনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য, মিশরের গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| জাহেদুল ইসলাম আল রাইয়ান ||

মিশরের গ্র্যান্ড মুফতি শাইখ ড. নাজির আয়াদ মুসলিম সমাজকে সতর্ক করে বলেছেন, পবিত্র কুরআনের ব্যাখ্যা (তাফসির)‑এ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরতা গ্রহণযোগ্য বা অনুমোদিত নয়। তিনি বলেন, কুরআন এমন এক পবিত্র গ্রন্থ যাকে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা হলে তা অসত্য ব্যাখ্যা, ভুল ধারণা ও বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে।

গ্র্যান্ড মুফতি ড. আয়াদ বলেন, কুরআনের ব্যাখ্যা করা কোনো সাধারণ প্রক্রিয়া নয়; এটি গভীর জ্ঞান, ভাষাগত দক্ষতা এবং ইসলামী ঐতিহ্য‑ভিত্তিক শিক্ষার দাবি। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তায় বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের দিকে তাকালে পবিত্র কুরআনের অর্থের সঠিকতা ক্ষুণ্ণ হতে পারে, কারণ এই প্রযুক্তিগুলোতে ইসলামী ব্যাখ্যার মৌলিক স্তর যেমন আরবি ব্যাকরণ, নাজিলের প্রেক্ষাপট এবং শরীয়াহ‑ভিত্তিক বিশ্লেষণ অনুধাবনের ক্ষমতা নেই।