বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

নারীদের বিশেষ দিনগুলোতে কী বিয়ে দেওয়া যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেক অভিভাবক ও নারী জানতে চান, ঋতুস্রাবের দিনগুলোতে বিয়ে করলে তা কি শুদ্ধ হবে? অনেকে বলেন, বিয়ের মজলিসে অজু অবস্থায় থাকতে হয়, তাহলে ঋতুবতী নারীর কী হবে?

এমন প্রশ্নের উত্তরে ইসলামি স্কলাররা বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার জন্য হায়েজ বা ঋতুস্রাব থেকে মুক্ত থাকা আবশ্যক নয়। সুতরাং হায়েজ অবস্থায় দু’জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব ও কবুল (প্রস্তাব ও গ্রহণ) সম্পন্ন হলেই বিয়ে সংঘটিত হয়ে যাবে।

তবে যেহেতু ঋতুস্রাবের দিনে সহবাস হারাম, তাই অভিভাবকদের উচিত বিয়ের আগে পাত্রীর ঋতুস্রাবের দিন সম্পর্কে অবগত হওয়া এবং অন্যকোনো তারিখে বিয়ের দিন ঠিক করা। নতুবা অনেক সময় বিয়ের পাত্র এতে মন খারাপ করতে পারে এবং পাত্র ও কন্যা উভয়ে বিব্রতবোধ করতে পারে।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে বিয়ের আগে অজু করা আবশ্যক নয়। অজুহীন অবস্থায়ও বিয়ে হয়ে যায়। তবে কেউ বরকত লাভের জন্য অজু করলে সেটা ভিন্ন কথা। কেউ যদি মনে করে, অজু না করলে বিয়ে হবে না, তবে তা বিদআতের অন্তর্ভুক্ত হবে এবং এমন বিশ্বাস পরিহার করা আবশ্যক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ