শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

রোজার দিনে প্রকাশ্যে খাওয়ায় নাইজেরিয়ায় গ্রেপ্তার ২০ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ইসলামের বিধান কঠোরভাবে পালিত হয়। পবিত্র রমজানে রোজা না রেখে প্রকাশ্যে খাওয়া-দাওয়া করায় ২০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে খাবার বিক্রির দায়েও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যেসব মুসলিমদের প্রকাশ্যে খাবার খেতে দেখা গেছে এবং যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কানো প্রদেশের ইসলামিক পুলিশ।

হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানান, পুরো মাস জুড়ে এই অভিযান চলবে। তবে, অমুসলিমদের বিষয়ে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 
তিনি আরও বলেন, রমজানে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাওয়াটা হৃদয়বিদারক। রমজানের প্রতি কোনও ‘অসম্মান’ ক্ষমা করা হবে না।

গ্রেপ্তারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও জানান মুজাহিদ আমিনুদিন।

উল্লেখ্য, গত বছরও রোজা না রাখার জন্য মুসলিমদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের রোজা রাখার প্রতিশ্রুতি আদায় করে মুক্তি দেওয়া হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ